দোয়ারাবাজারে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে বানভাসি দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে রান্নাকরা খাবার প্যাকেট বিতরণ কার্যক্রমের সূচনা করেন ছাতক দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এক হাজার বানভাসি দুর্গত মানুষের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সরমা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বীরপ্রতীক, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফর আলী, আওয়ামী লীগ নেতা বরুণ চন্দ্র দাস, আব্দুল হান্নান, মো. আলাউদ্দীন, আব্দুল হামিদ, আব্দুল হাই বিলাত, বশির উদ্দিন, আব্দুল হান্নান, অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিক উদ্দিন, যুবলীগ নেতা আবুল মিয়া, কামরুজ্জামান রুবেল, বজলুল মামুন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ তাজির উদ্দিন, মোঃ শাহজালাল, ছাত্রলীগ নেতা শেখ সুমন প্রমুখ।
বিতরণ কার্যক্রমের শুরুতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দোয়া করা হয়।