দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অটিজম ও নিউরো—ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ের ওপর দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তন জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিক এ ওরিয়েন্টেশন ওয়ার্কশপে অংশ নেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো—ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ এই ওরিয়েন্টেশন ওয়ার্কশপের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খান, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক দীন ইসলাম প্রমুখ।
- ছাতকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
- বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মতবিনিময় সভা


