দোয়ারায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চেক বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ভিবিন্ন জনগোষ্ঠীর ১০৯ জন উপকারভোগী পরিবারের মাঝে ১৯ লক্ষ ৬২ হাজার টাকা বিতরণ করা হয়। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম এর সঞ্চালনায় চেক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ফজলুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন প্রমুখ।