দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে শিশু বরণ ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, সংসদ সদস্যের পিএস ও আওয়ামী লীগ নেতা মোশাহীদ আলী, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুকায়স্ত, সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিলেন্দু কুমার তালুকদার, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষক ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজির হোসেন প্রমুখ।


