স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার দুপুর ১২টায় পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি অ্যাড. হোসেন তৌফিক চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন হাওর বাঁচা আন্দোলননের আহবায়ক সুখেন্দু সেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সংগঠনের সহ সভাপতি শাহিনা চৌধুরী রুবি, সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, সদর উপজলোর সভাপতি ফারুক রশদি, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন।
মানববন্ধনে বক্তারা বলনে, যারা পরকিল্পতিভাবে ঘরবাড়িতে হামলা লুটপাট করেছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক।
- শাল্লার ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে নাদের বখত
- নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির মানববন্ধন


