দোহালিয়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার প্রতিনিধি
অপপ্রচারের প্রতিবাদে দোয়ারাবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি কু-চক্রী মহল আমার উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করতে ফেইসবুক ও অনলাইনে একাধিক মিথ্যা অপপ্রচার করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগ করে আমাকে হেয় প্রতিপন্ন করছে একটি মহল। আমি চেয়ারম্যান থাকার পূর্বে ও বর্তমান চেয়ারম্যান থাকাকালিন কারো উপর মামলা, হামলা ও অনিয়ম করি নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে বলা হয়েছে, আমি ভিক্ষুকের টাকা আত্মসাৎ করেছি। যা সঠিক নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটি করে উপকার ভোগী ভিক্ষুকদের মধ্যে ছাগল ও ভেড়া বিতরণ করেন। এতে চেয়ারম্যান হিসাবে আমার কোন সম্পৃক্ততা ছিল না।
খাদ্যবান্ধব তালিকায় অনিয়মের কথা উল্লেখ তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা যাচাই বাছাই করে প্রস্তুত করা হয়েছে। এখানেও চেয়ারম্যান মেম্বারদের হাত ছিল না। করোনা ভাইরাস উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রণোদনার তালিকায় মেম্বার দ্বারা প্রস্তুত করা হলেও পরবর্তীতে টেক অফিসার দ্বারা যাচাই বাছাই হয়। পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষক দ্বারা যাচাই বাছাই করার পর সুবিধা ভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। এখানেও চেয়ারম্যান মেম্বারদের অনিয়মের সুযোগ নেই। শুধু তাই নয় আমার বিরুদ্ধে ডজন খানিক মিথ্যা অভিযোগ করা হয়েছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য হীনমন মানষিকতার বহিঃপ্রকাশ। আমি ও আমার পরিষদের সকল সদস্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।