দোহালিয়া-জীবনপুর মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতক প্রতিনিধি
দোহালিয়া ইউনিয়নের জীবনপুর গ্রামে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ হাফিজিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ট্রাষ্টের চেয়ারম্যান, ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী সেলিম উদ্দিন রুহেল। প্রবাসী সেলিম উদ্দিন রুহেল ও মঈন উদ্দিন শিমুলের অর্থায়নে ও মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্টের সহযোগিতায় এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। বুধবার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ট্রাষ্টের উপদেষ্টা আব্দুর রহিম, মাও. সাইফুল ইসলাম, রহমত আলী, সিরাজ মিয়া, আব্দুর রজ্জাক, হাফিজ আনোয়ার হোসেন, আমির আলী, মোশাহিদ আলী, আব্দুল জলিল, ডা. ফয়ছল আহমদ, হাফিজ কামাল আহমদ, তাজুল ইসলাম, কামাল উদ্দিন, আশরাফ উদ্দিন, রাসেল আহমদ, খালেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।