দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে ত কৃষক সমাবেশ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের দেকার হাওরে ও বিকালে দোহালীয় ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মনিটরিং কমিটির উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু,। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, পানি উন্নয়ন বোর্ডের উপ—সহকারী প্রকৌশলী (এসও) আবু সায়েম মো. সাফিউল ইসলাম, আওয়ামী লীগে নেতা মো. ইব্রাহিম আলী, দোহালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নুর মিয়া, সাধারণ সম্পাদক বসির উদ্দিন, বাবুল মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল মছব্বির, মঞ্জুর আলম প্রমুখ।
- দোয়ারায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভা ও দোয়া মাহফিল
- রূপালী ব্যাংক লিমিটেড পলাশ বাজার উপ শাখার উদ্বোধন


