দোয়ারাবাজারের ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থীদের শপথ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
শপথ গ্রহণ করেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল হামিদ, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান এম. আবুল হোসেন, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ হালিম বীর প্রতীক, দোহালিয়া ইউনিয়নে মো. শামীমুল ইসলাম, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, নরসিংহপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ ও মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজ্জত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসিম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন।