স্টাফ রিপোর্টার
বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত দারিদ্র বিমোচনে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় দোয়ারাবাজার উপজেলায় উপকারভোগীদের
৫দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলা পরিষদ গণ-মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌরভ ভূষণ দেব। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি সুযনামগঞ্জ জেলার উপ পরিচালক মো: শামুছুল ইসলাম ও দোয়ারাবাজার ইউসিসিএ’র সভাপতি ডা. শফিকুল ইসলাম। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপ্রধান শস্য উন্নয়ন কর্মকর্তা রুকনুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো: জলিলুর রহমান, মাঠ সহকারী আনিছুর রহমান প্রমুখ। পরে প্রশিক্ষণ গ্রহণকারী ৪০ ব্যক্তিকে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।


