স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজারে জনপ্রিয় ফার্মেসীর সামনে থেকে অস্ত্র ব্যবসায়ী ময়না মিয়া (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড অফিসার সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। সে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত. আশ্রব আলীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন যাবত ময়না মিয়া আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়া অবৈধভাবে অস্ত্র আমদানী করে সন্ত্রাসীদের নিকট বিক্রি করে আসছে। পরে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করে র্যাব।


