দোয়ারাবাজারে ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে ধূম্রজাল

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারের এক ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে এলাকাজুড়ে ধূ¤্রজালের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা কিংবা এর পেছনে কী রয়েছে তা নিয়ে এখন মাতামাতি। মৃত্যুর রহস্য উদঘাটন করে এর প্ররোচণা কারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনদিন পর সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা সাজনা বেগম।
উল্লেখ্য দোয়ারাবাজার উপজেলার কাটাখালি গ্রামের মৃত জামাল উদ্দিনের ইতালি প্রবাসী পুত্র আলামিনের স্ত্রী দুই সন্তানের জননী ছিদ্দিকা বেগম (২০) সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুরে নিজ বাসায় শাশুড়িসহ পরিবারের সাথে থাকতেন। গত ২০ ডিসেম্বর বিকেলে দেড় বছরের শিশু সন্তান ও ৫ বছরের আরেক কন্যা সন্তান রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে শাশুড়ি মনোয়ারা বেগম হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পুত্রবধূর লাশ রেখে দেড় বছরের শিশু সন্তান নিয়ে সেখান থেকে সটকে পড়েন শাশুড়ি।
এ ঘটনার পর বৃহষ্পতিবার বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি গ্রামে এক সাংবাদিক সম্মেলনে প্রবাসীর স্ত্রীর পিতার পরিবারের লোকজন বক্তব্য রাখেন।
এসময় নিহতের মা সাজনা বেগম বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্রে মেয়ের শাশুড়ি জড়িত। আমার মেয়ের মৃত্যুর পর থেকে শাশুড়ি পলাতক রয়েছে। আমি আমার মেয়ের মৃত্যু রহস্য উদঘাটন করে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
সংবাদ সম্মেলনে নিহতের খালা জোছনা বেগম বলেন, এটা পরিকল্পিত হত্যাকা-। মৃত্যুর দিন সকালেও মেয়ে আমার সাথে কথা বলেছে। আমরা এর তদন্ত পূর্বক বিচার চাই।