দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেরিট কেয়ার একাডেমির প্রিন্সিপাল শফিকুল ইসলাম, এবিসিডি একাডেমির প্রিন্সিপাল মাসুকুল ইসলাম, উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতন প্রিন্সিপাল মার্জিয়া আক্তার, শাহজালাল একাডেমির প্রিন্সিপাল সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি শহীদ স্মৃতি একাডেমির প্রিন্সিপাল মুজিবুর রহমান, সহ সভাপতি মেরিট কেয়ার একাডেমির প্রিন্সিপাল শফিকুল ইসলাম, সহ সভাপতি এবিসিডি একাডেমির প্রিন্সিপাল মাসুকুল ইসলাম, সাধারণ সম্পাদক চাইন্ড কেয়ার হোমস এর পরিচালক সফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতন প্রিন্সিপাল মার্জিয়া আক্তার, কোষাধ্যক্ষ ব্লুবার্ড প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক নুরুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আকসা একাডেমির প্রিন্সিপাল আব্দুল হক, কমিটির নির্বাহী সদস্য সানরাইজ কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল শামীম হোসেন, মিতালী কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল আমজাদ তালুকদার,আল-মাদানীর একাডেমীর প্রিন্সিপাল তোফায়েল আহমদ, আল-মদিনা একাডেমির প্রিন্সিপাল রফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সেলিম আহমদ, কলাউড়া সানফøাওয়ার প্রিন্সিপাল জাকির হোসাইন,ইকরা কিন্ডারগার্টেন প্রিন্সিপাল ফাহাদ হোসেন, আইডিয়াল কিন্ডারগার্টেন শিক্ষক পরিতোষ দাস, শ্যামল বাজার কিন্ডারগার্টেন প্রিন্সিপাল দিপঙ্কর দেব নাথ। উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।


