দোয়ারাবাজারে চাল বিক্রেতার জরিমানা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অতিরিক্ত দামে চাল বিক্রির করায় একজনকে জরিমানা ২ হাজার টাকা করেছেন ভ্রাম্যমাণ। মো. আব্দুল মতিন (৩২) উপজেলার কান্দাগাঁও গ্রামের বাসিন্দা। উপজেলার দোহালিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারে তার একটি চালের দোকান রয়েছে। শনিবার বিকালে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে তাকে আটক করেন।
জানা যায়, অকাল বন্যায় দোয়ারাবাজারের সবকয়টি হাওরের ফসল তলিয়ে যাওয়ায় মজুদকৃত চাল অধিক দামে বিক্রি শুরু করেছেন          
একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারে বাংলাবাজার, বালিউরাবাজার, নরসিংপুরবাজার তিনটি বাজারের মোট ১৯ টি দোকানে ভোক্তা অধিকার আইনে ৪১ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু এরপরও আসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম কমছে না। শনিবার একই অভিযোগে মো. আব্দুল মতিন কে আটক করা হয়।
দোয়ারাবাজার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা এনামুল হক বলেন বাজারে অতিরিক্ত দামে চাল বিক্রী দায়ে মো. আব্দুল মতিন কে আটক করা হয়েছে।