দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ মাস্টার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, ফরিদ উদ্দিন আহমদ।


