দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ের উপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ঢাকা আহছানিয়া মিশন সৌহার্দ্য কর্মসুচি ৩ প্রকল্পের বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের সহযোগীতায় দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির অংশগ্রহণে বুধবার সকালে প্রশিক্ষণ
কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, দোহালীয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, বিআরডিপি অফিসার সাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা এনামুল হক, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা পুলিন বীহারী ধর, সমবায় অফিসার মৈয়ত্রি আচার্য্য, আনসার ভিডিপি অফিসার ইয়াছমিন আরা বেগম, কেয়ার প্রতিনিধি হাসিনা সমাজদার, ভার্ড ম্যালেরীয়া উপজেলা ম্যানেজার জসিম উদ্দিন আহমদ, কেয়ার বাংলাদেশের রেজিলেন্স টেকনিকেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, ঢাকা আহছানিয়া মিশনের রেজিলেন্স টেকনিক্যাল অফিসার শেখ ফজলুর রহমান, ঢাকা আহছানিয়া মিশন সৌহার্দ্য কর্মসূচির উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. দেলোয়ার হোসেন, ফিল্ড ফ্যাসিলিলেটর মো.আনোয়ারুল ইসলাম, ফুড ডিস্ট্রিবিউটর বিষ্ঞুপ রায় প্রমুখ।


