দোয়ারাবাজারে ধর্ষক আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অজ্ঞাত নামা এক পাগলীকে ধর্ষণের অভিযোগে রেনু মিয়া (৪০) নামের একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে। স্থানীয় জনতা ধর্ষন কারীকে আটক করে দোয়ারা থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে দোয়ারাবাজার থনার এসআই রাকিবুল হাছান ও এ এস আই বজলুল করিম অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসেন। ধর্ষণকারী রেনু মিয়া (৪০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র।
এ ঘটনায় বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আরব আলী বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ৪, তারিখ ৭/৮/২০২০ ইং।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম জানান, অজ্ঞাত পাগলী মহিলাকে ধর্ষণ করে রেনু মিয়া নামের এক লোক। এসময় স্থানীয়রা ধর্ষককে হাতে নাতে আটক করেন। খবর পেয়ে আমরা তাকে গ্রেফতার করে থানায় নিয়া আসি। এ ব্যাপরে বাজার পরিচালনা কমিটির সভাপতি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে আটকৃত রেনু মিয়াকে আদালতে সোর্পদ করা হয়েছে।