দোয়ারাবাজারে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ৩

দোয়ারাবাজার প্রতিনিধি
১৯ হাজার ২শত নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ ৩ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানার পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত. আবুল বাসারের পুত্র মো. শাহানুর (৪৬), দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের কমরু মিয়ার পুত্র ইরফান আলী (২৫) ও পুর্ব মাছিমপুর গ্রামের আমরু মিয়ার পুত্র ইমরান হোসেন (৩০)।
জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই সাইদুল হাওলাদার, এএসআই আকছির মিয়ার সহযোগিতায় সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের নিকটে পাকা সড়কের উপর ভারতীয় নাসির বিড়ি সহ ৩ জনকে আটক করা হয়। এসময় চোরাচালানের কাজে ব্যাবহৃত রেজিষ্ট্রেশন বিহীন লাল ও কালো রংয়ের দুটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে দোয়ারাবাজার থানা পুলিশ বদ্ধ পরিকর। অভিযান অব্যাহত থাকবে।