দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাজমুল সাকিব (২) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের আওয়াল ভুঁইয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নাজমুল সাকিব বাশতলা গ্রামের শামছুল ইসলামের পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দাওয়াতে নাজমুল সাকিব তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে দুপুরের দিকে পুকুর থেকে শিশু নাজমুলের লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুও খবর পেয়ে বাংলাবাজারে পুলিশ পাঠানো হয়েছে।


