Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের পান্ডারখালের (মরা সুরমা) নদীতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। এরা সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সানিয়া আক্তার (৭) ও মৃত সুরুজ আলীর মেয়ে আলিমা আক্তার (৬)।
সোমবার দুপুরে দুই শিশু গোসল করতে নদীতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেন।
জানা যায়, সোমবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে দুইজন মরা সুরমা নদীতে গোসল করতে যায়। পরে নদীর পানিতে ডুবে দুই জন নিখোঁজ হন। এলাকার লোকজনের সহযোগিতায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, দুইজন শিশুই পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তাদের দুইজনকে নদীর পানিথেকে উদ্ধার করেন স্থানীয়রা। দুইজনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।