দোয়ারাবাজারে পুষ্টি বিষয়ক কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ সরকারের ভিজিডি কর্মসুচির আওতায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহায়তায় রাইচ ফার্টিফিকেশন-পুষ্ঠিচাল বিতরণ কার্যক্রমের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী   কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব রায়না আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, বিশ্ব খাদ্য কর্মসুচির প্রোগ্রাম অফিসার মাহবুবুর রহমান।