দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মাইনুদ্দিন (১৫) নামে এক বাক প্রতিবন্ধী কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। নিহত মাইনুদ্দিন পশ্চিম টেংরাটিলা গ্রামের মৃত. নুরুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে দোয়ারাবাজার সদর পশ্চিম বাজারের সুমন স্বর্ণকারের ঘরের পেছনে সুরমা ও চিলাই নদীর সংযোগ স্থলে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন দোয়ারাবাজার থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের মৃতদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার এসআই আসলাম জানান, সুরমা নদীতে এক বাক প্রতিবন্ধী কিশোরের ভাসমান লাশ পাওয়া গেছে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- সিসিকের ইতিহাসে প্রথম নৌকাজয়ী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
- আমাদেরও ভিসানীতি আছে, সবাইকে ভিসা দিই না : পরিকল্পনামন্ত্রী


