দোয়ারাবাজারে ব্র্যাকের এ্যাডভোকেসি কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ওয়াটার, স্যানিটেশন এ্যান্ড হাইজিন কর্মসুচি ও উপজেলা এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাক ওয়াস কর্মসুচির সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলা হল রুমে ব্রাক ওয়াশ কর্মসূচির সংগঠক মো. খালেদুর রহমানের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা এ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ব্র্যাক ওয়াস কর্মসুচির জেলা ব্যবস্থাপক মো. ইউনুছ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান,  
 দোহালীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, ব্রাক ওয়াশ কর্মসুচির উপজেলা ম্যানেজার পুষ্পজিৎ অধিকারী ।
আরো উপস্থিত ছিলেন মান্নারগাঁও ইউপ চেয়ারম্যান আবু হেনা আজিজ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারি, ব্র্যাক ওয়াস কর্মসুচির পিও জহুরুল ইসলাম, ইউপি সদস্য নুরুদ্দিন,আব্দুল মতিন, আব্দুল কাদির, ইউপি সদস্যা রুনু বালা দাস, বাহার বেগম, সবিতা রানী দাস, সুনা মালা, রেজিয়া বেগম,তারুন্য সুত্রধর প্রমুখ।