দোয়ারাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বাজারে ১১ টি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার ৩০০ টাকা  জরিমানা করা হয়।
খাবার ঢেকে না     রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য উৎস রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, শাহ জালাল রেস্টুরেন্টকে ১ হাজার ৫০০ টাকা, মেঘনা রেস্টুরেন্টকে ২ হাজার, পণ্যের গায়ে মেয়াদ ও মূল্য না লিখা ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণের অপরাধে দয়াল বেকারিকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার জন্যে নূর ফার্মেসিকে ৩ হাজার, সুমন ফার্মেসীকে ৩ হাজার, মেয়াদ ও মূল্যহীন পণ্য রাখার জন্য হেলাল স্টোরকে ১ হাজার, জয়নাল স্টোরকে ১ হাজার, অসীম ভ্যারাইটিজ স্টোরকে ১ হাজার, বাটখারায় কারচুপির জন্য জুয়েলের ফলের দোকানকে ৪০০ টাকা এবং মিলনের ফলের দোকানকে ৪০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন দোয়ারাবাজার থানার এসআই বদরুল ও পুলিশ সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)