দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে বীর শহিদদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দোয়ারাবাজার থানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজ, দোয়ারাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ইসলামী ফাউন্ডেশন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম,ওসি তদন্ত মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দেবতুষ পাল, সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল আক্কাস আলী, আনছান ভিডিপি অফিসার ইয়াসমিন আরা, উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, ছাত্রলীগের সাবেক আহবায়ক রতন লাল দাস প্রমুখ।
এছাড়াও কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাঁশতলা শহীদ স্মৃতিসৌদে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
- জগন্নাথপুরে মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা, আহত ৫
- সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস পালন


