দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মামলার আসামীরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের কাঠ ব্যবসায়ী গিয়াস উদ্দিনের পুত্র আফাজ উদ্দিনকে মামলা তুলে নেয়ার জন্য একই গ্রামের হোসেন আলীর পুত্র মোফাজ্জল হোসেন ও তার ভাই নুরুদ্দিন চাপ প্রয়োগ করছেন বলে জানা গেছে।
অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ মে বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আফাজ উদ্দিন। বাড়ির পাশে পৌঁছলে একই গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন ও তার ভাই মিলে তাকে মারপিট করে। মারধরকারীরা আফাজ উদ্দিনের পকেটে থাকা কাঠ ব্যাবসার টাকা নিয়ে যায় এবং এসময় মারপিটে তার দুটি দাঁত পড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য রবিন মিয়া বলেন,‘ঘটনার খবর পেয়ে আমি আফাজ উদ্দিনের বাড়িতে গিয়ে দেখি ঘরের ভেতরে তাকে মারপিট করা হচ্ছে। পরে অনেক চেষ্টা করে মারামারি থামাই। এসময় তার পরিবারের সবাই
আহত হন। পরে আফাজ উদ্দিন ও তার স্ত্রী, পুত্রকে চিকিৎসার জন্য দোয়ারাবাজার হাসপাতালে পাঠাই।
এ ব্যাপারে কথা বলতে চাইলে অভিযুক্ত মোফাজ্জল হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


