Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দোয়ারাবাজারে শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন আমেজ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দোয়ারাবাজারে শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন আমেজ

বিশেষ প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ না নিলেও সুনামগঞ্জের দোয়ারার ৯ ইউনিয়নের ৮ টিতেই বিএনপি’র পদধারী শক্তিশালী নেতারা মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের চ্যালেঞ্জ করে ১৬ বিদ্রোহী প্রার্থী শেষ সময়েও প্রচারণা আছেন। এজন্য এই উপজেলায় নির্বাচনী উচ্ছ্বাস আছে গ্রামে-গঞ্জে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরমধ্যে দোয়ারাবাজার সদর ইউনিয়নে হবে ইভিএম’এ ভোট।
সীমান্তবর্তী এই উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৪১ জন, ইউপি সদস্য পদে ৩৫৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার ৯ ইউনিয়নে ভোট রয়েছে এক লাখ ৬৯ হাজার ৯৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ৯ দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করে নিজেদের দলের ১৬ জন নেমেছেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচনী উৎসবকে প্রাণবন্ত করেছেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক নমুসহ বিএনপির ৮ প্রার্থী ৮ ইউনিয়নে ভিন্ন প্রতীকে নির্বাচন যুদ্ধে নেমেছেন। সব কয়টি ইউনিয়নেই শেষ মুহূর্তের নির্বাচনী উৎসব চলছে। ভোটাররাও উপভোগ করছেন ভোট উৎসব।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাঝেরগাঁওয়ের নুরুল ইসলাম বললেন, ভোট অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মানুষ উন্নয়ন নিশ্চিত করার পক্ষে ভোট দেবে।
এই ইউনিয়নের নৈনগাঁওয়ের জমির আলী বললেন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী’র মধ্যে লড়াই হবে।
নরসিংহপুর ইউনিয়নের ভোটার মনোয়ার আলী মনর বললেন, স্থানীয় নির্বাচন হলেও রাজনৈতিক চিন্তা চেতনা থেকেই ভোট দেবেন ভোটাররা।
আওয়ামী লীগের মনোনয়নে উপজেলার সুরমা ইউনিয়নে ভোটে লড়ছেন ১৯৭১’এর রণাঙ্গণের বীর যোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক। বললেন, শখে নির্বাচনে আসি নি, ছাত্রলীগ-আওয়ামী লীগ করছি ছোট বেলা থেকেই। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে গেছি। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছি। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা শুরু হতেই দলের নেতা কর্মী সমর্থকরা নির্বাচন করার জন্য চাপাচাপি শুরু করেন। তাঁদের অনুরোধে প্রার্থী হয়েছি, জনগণের সেবাকে সব সময়ই ইবাদত মনে করে আসছি। গত ২০ বছর হয় সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান নেই। ব্যাটে বলে মিলে না, এবার হয়তো ভোটাররা এই মিল করিয়ে দেবেন। সম্মানিত ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করলে আমি উন্নয়নের মাধ্যমে বদলে দেব ইউনিয়নের অনেক কিছুই।
উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থীর লড়াই জমেছে।
বিদ্রোহী প্রার্থী হবার কারণ ব্যাখ্যা করে ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আমিরুল হক বললেন, ছাত্রলীগ হয়ে আওয়ামী লীগের রাজনীতি করছি। অথচ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ইউনিয়নে বিএনপি’র এক কর্মীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। দলের নেতা কর্মীরা এই মনোনয়নে ক্ষুব্ধ হয়। তাদের চাপেই আমাকে ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হতে হয়েছে। তারা আমাকে বিপুল ভোটে জয়ীও করেছিলেন। ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবার আমাকে মনোনয়ন দেওয়া হয় নি। আমি দলের নিবেদিত কর্মী, দলীয় নেতা কর্মী ও ইউনিয়নের ভোটারদের চাপে প্রার্থী হতে হয়েছে। আমার ইউনিয়নে আওয়ামী লীগ কখনোই দুর্বল হবে না।
অপর বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম বললেন, বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী ছিলাম। এবার ষড়যন্ত্রের কারণে মনোনয়ন বঞ্চিত হই। ইউনিয়নের সাধারণ ভোটারদের চাপাচাপি এবং অবহেলিত ইউনিয়নবাসীর উন্নয়ন করার জন্য প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হবো।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল বারী বললেন, ভালো কাজ করে থাকলে জনগণ ভোট দেবেন আশা করছি। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে সকলের জন্য সমান প্রশাসনিক আচরণ এবং সুষ্ঠ নির্বাচন হলে আবারও বিজয়ী হবো।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফ উদ্দিন বললেন, ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। নির্বাচনী পরিবেশও সুষ্ঠু রয়েছে।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বললেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় নি। যারা অংশগ্রহণ করেছেন তারা নিজ নিজ দায়িত্বে নির্বাচন করছেন। দলের পরিচয়ে কারো নির্বাচনের সুযোগ নেই।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বললেন, নির্বাচনী উচ্ছ্বাস আছে গ্রামে গঞ্জে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে তৃণমূলের সর্বত্র, দলের তরুণরা প্রার্থী হতে চায়, তবে দলের শৃঙ্খলা ভঙ্গ করে নয়, দলে থেকে দলীয় প্রার্থীর বিরোধীতা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, দল এই বিষয়ে কঠোর। দলে শৃঙ্খলা ফেরানো জরুরি।