দোয়ারাবাজারে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জন্মদিন পালন

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জন্মদিন উদযাপন করা হয়েছ। এ উপলক্ষে উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে জন্মদিন উদযাপন করেন এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ, আওয়ামীলীগ নেতাসোনাধন দে, ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্ছু, মো. আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি তাজির উদ্দিন,ছাত্রলীগে আহবায়ক রতন লাল দাস, সাদিকুর রহমা, নিউটন দাস সয়ন, প্রমুখ।
এদিকে সোমাবার রাতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জন্মদিনে যুবলীগ নেতা নূর উদ্দিন এর উদ্যোগে উপজেলা সদরে কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নূর উদ্দিন, ফিরোজ আহমদ, সাজন মিয়া, হুমায়ুন রশীদ, শফিক উদ্দিন, আজির উদ্দিন, আজির উদ্দিন, কালা চানমিয়া ছাত্রলীগ নেতা কাব্য দে বাপ্পন প্রমুখ।