দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে জাহাঙ্গীর আলমের মতবিনিময়

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। রবিবার দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাবে উন্নয়নের জন্য পরিবর্তন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম। এসময় তিনি  বলেছেন, দীর্ঘদিন ধরে তুলনা মুলক ভাবে দোয়ারাবাজার উপজেলা উন্নয়ন বঞ্চিত রয়েছে। একমাত্র রাজনৈতিক বিভাজনের কারণে বহুল প্রত্যাশিত সুরমা ব্রিজ নির্মিত হয়নি। উপজেলার চলাচল অযোগ্য সব ক’টি রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছেনা। ছাতক মুখি নেতৃত্ব ও বৈষম্যের কারণে দোয়ারাবাজারের মানুষ তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে বসবাস করতে হচ্ছে।
মাটির টানে প্রবাস থেকে দেশে এসে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। এ অঞ্চলে রাজনৈতিক বিভাজন ভেঙ্গে জনগণকে জাগ্রত হতে হবে। রাজনীতি পরে আগে উন্নয়নের চিন্তা করতে হবে। তাই নতুন নেতৃত্ব সৃষ্টি ও উন্নয়নের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে আঞ্চলিকতার ভিত্তিতে এ উপজেলা থেকে প্রার্থী হতে সবাই এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসএ টিভি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মাহতাব উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম, এম এ করিম লিলু, উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাদারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সাংবাদিক আলাউদ্দিন, আশিস রহমান, ফয়জুল ইসলাম, সোহেল আহমদ মিন্টু প্রমুখ।