দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বঞ্চিত বেসরকারি শিক্ষক কর্মচারীদের ২০% হাওর ভাতার দাবিতে শিক্ষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাওর ভাতা বাস্তবায়ন কমিটির আহবায়ক ময়না মিয়ার সভাপতিত্বে ও বড়খাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মছদ্দির আলী, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, অহিদুল ইসলাম, আব্দুল আজিজ মো. লোকমান হুসেন, প্রিন্সিপাল এস এম সৈয়দ হুসেন, রফিকুল ইসলাম, মজিবুর রহমান, এনামুল হক, দীপঙ্কর চৌধুরীর। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষক সমাবেশ বক্তারা বলেন, হাওর অঞ্চলে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও বিদ্যালয়ের কর্মচারীগণ ২০% হাওর ভাতা পেয়ে থাকেন। কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় আমরা হাওর ভাতা থেকে বঞ্চিত। তাই আমরা স্মারকলিপির মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং দুর্গম উপজেলার বেসরকারি শিক্ষকদের হাওর ভাতা প্রদানের জোর দাবি জানাচ্ছি।
- বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
- তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


