দোয়ারাবাজার উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার দিনব্যাপি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে বাল্যবিবাহমুক্ত ঘোষণা উপলক্ষে ফলক উন্মোচন, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শোভাযাত্রা শেষে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার হারুন অর রশীদ, সিভিল সার্জন আব্দুল হাকিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।  
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সিফাত-ই জামাল অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বাল্য বিবাহ হচ্ছে একটি সামাজিক ব্যাধি। এর ফলে দেশ জাতি এবং সমাজ আজও পিছিয়ে রয়েছে। বর্তমান সরকারের দৃঢ় প্রত্যয় হচ্ছে দেশকে উন্নতির দিকে এগিয়ে নেয়া। বাল্য বিবাহ মুক্ত আন্দোলন তৃণমুল পর্যায়ে অব্যাহত রাখতে সকলকে সচেষ্ট হতে হবে।’ পরে তিনি বাল্যবিয়ে না দেয়ার শপথ বাক্য পাঠ করান এবং উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন।   
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, সুরমা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বরই উড়ি বহুমুখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবির, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাও. মাহমুদুর রহমান আজাদ, এফআইভিডিবির প্রতিনিধি মিঠু রঞ্জন দাস, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুর মোহাম্মদ, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থী জান্নাতুল সরমী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সদর ইউপি সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, পান্ডারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী খান, বোগলা ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, বোগলা ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউপির চেয়ারম্যান ফারুক আহমদ, দোয়ালীয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারি, নরসিংপুর ইউপির ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান মো.ফজলুর রহমান প্রমুখ।