দোয়ারাবাজার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা হল রুমে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ, অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম , মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, উপজেলা পরিবার পরিকল্পানা কর্মকর্তা আবু সালেহীন খান, সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক মিয়া, প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, বিভিন্ন দপ্তরের উপজেলা কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানবৃন্দ।