স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও পিপি অ্যাড. আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, সাবেক পি.পি. অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, পৌরসভার ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান আমিরুল হক, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খান, ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন ও আব্দুল ওয়াহিদ, সংগঠনের সভাপতি মো. আমিনুল হক, সহ-সভাপতি মো. মোজাম্মেল হক ও নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান প্রমুখ।


