দোয়ারাবাজার উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের আয়োজনে ও এস ডি সি-স্থানীয় সুশাসন কর্মসুচি শরিক ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন’র সহযোগিতায় এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো.ইদ্রিস আলী বীর প্রতীক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরশিংপু ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সুরমা ইউপি চেয়ারম্যান শাজাহান মাষ্টার, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, যুব উন্নয়ন অফিসার আতাউর রহমান।
২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯৮ লক্ষ ৭৫ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ৫০ হাজার টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে ২ কোটি ২৯ লক্ষ ২৫ হাজার টাকা। রাজস্ব ব্যায় ৮৭ লক্ষ ৯৬ হাজার ৮ শত ৪০ টাকা, এবং উন্নয়ন ব্যয় ১ কোটি ৩০ লক্ষ ৫০ হাজার টাকা, সহ সর্ব মোট ২ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৮ শত ৪০ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটে সব চেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে।