দোয়ারাবজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা পরিষদের নির্মিতব্য প্রশাসনিক ভবনের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব অমিতাভ সরকার। নবনির্মিত ভবনের জন্য ৪.২৭ একর জায়গা এক্যুয়ার করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কাগজপত্র পর্যালোচনা ও সরেজমিনে স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক) কামরুজ্জামান, উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা প্রকৌশলী রনজিত কুমার পাল, সজিব আহমদ, বজলুর রহমান, মাসুক মিয়া প্রমুখ।


