দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার।  ক্রীড়া শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক।
স্বাগত বক্তব্য      রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।