দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের অতিরিক্ত মূল্যে বীজ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। পান্ডারগাঁও নতুন বাজারের ডিলার আবদর আলী অতিরিক্ত মূল্যে বীজ বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন এলাকার ফুল মিয়া, জয়নাল আবেদীন, মকদ্দুছ আলী, আসমত আলী।
অভিযোগকারী ফুল মিয়া বলেন, আমি প্রথমে আবদর আলীর দোকান থেকে এক প্যাকেট টমেটোর বীজ কিনতে গেলে দেখি কোম্পানির লেখা সাড়ে ৪শত’ টাকা। পরের সপ্তাহে আরো বীজ কিনার জন্য আসলে আবদর আলী বলেন, বর্তমান মূল্য ৮শত’ টাকা। প্যাকেটের হাতে লেখা মূল্য দেখে বললাম, হাতে লেখা দামটা নিজেই বসাইছেন। তখন তিনি আমাকে বলেন, আমি বেশী দামে কিন্না আনছি পোশাইলে নেন, না হয় অন্য কোন জায়গা থেকে আনেন গিয়া।
এ ব্যাপারে পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, সে বলছে বেশী দামে কিন্না আনছে এজন্য বেশী দামে বিক্রি করতে হয়।
ডিলার আবদার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বেশী দামে কোন বীজ বিক্রি করি নাই।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন বলেন, প্যাকেটের গায়ে লেখা মূল্যের বাহিরে কেউ অতিরিক্ত দামে বীজ বিক্রি করতে পারবে না। মঙ্গলবার অভিযোগের তদন্ত করা হবে। তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেয়া হবে।


