দোয়ারায় অপ্রধান শস্য উন্নয়নে প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলায় বিআরডিবির উদ্যোগে ‘দারিদ্র বিমোচনে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচী’র আওতায় ৪০ জন সুফলভোগীর ৫দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ গণ-মিলনায়তনে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌরভ ভূষণ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  সাইফুল ইসলাম। অতিথি ছিলেন দোয়ারাবাজার ইউসিসিএ লি: এর চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম। গত ১৫ মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন বিআরডিবি সুনামগঞ্জ জেলার উপ পরিচালক মো: শামছুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্পের শস্য উন্নয়ন কর্মকর্তা, বিকেবির শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় কর্মকর্তাগণ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি।