দোয়ারায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, লক্ষিপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমীরুল হক, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, যুবলীগের আহবায়ক বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম মাস্টার, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খান, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার ছায়াদ, ছালিক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন, আবুল মিয়া, বুলবুল আহমদ, মাসুক মিয়া, আসাদ আলী, মিরাশ আলী, খোয়াজ আলী, যুবলীগ নেতা কামরুজ্জামান রুবেল, তোফায়েল আহমদ, সালাহ উদ্দিন, শাহজালাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রতন লাল দাস, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক তাহের আহমেদ মন্টি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সন্দীপ সরকার তুষার, সহসভাপতি সোহেল আহমদ, সহ সম্পাদক হেলাল আহমদ, সহ সম্পাদক আরিফুল ইসলাম ইমন, সম্পাদক নাইম ইসলাম উপজেলা ছাত্রলীগ নেতা রেজাউল হক, জয়নাল আবেদীন, এনামুল হাসান হৃদয়, নিউটন দাস সয়ন, কাব্য দে, জিহাদ আহমদ, তানভীর হোসেন সজল, শেখ সুমন, রাইয়ান, মারুফ, ছায়ফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বিএনপি ওছাত্রদলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছে তা মেনে নেওয়া যায় না।