দোয়ারায় আনজুমানে তালামীযে ইসলামীয়ার প্রশিক্ষণ কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া দোয়ারা পশ্চিম শাখার সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিদ্দিকে আকবর (রা.) লতিফিয়া দাখিল মাদ্রাসা প্রতাপপুর মাদ্রাসা মাঠে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া দোয়ারা পশ্চিম শাখার সভাপতি কে.এম. আবদাল হুসাইন তালুকদারের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলামিনের পরিচালনায় প্রধান
 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহিবুর রহমান আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ-সভাপতি নেছার আহমদ সাকী, জেলা তালামীযের সাধারণ সম্পাদক বদরুজ্জামান ছাদিক, জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক কবি ছালিক আহমদ সুমন, জেলা তালামীযের অর্থ সম্পাদক মো.আব্দুল কাইয়ুম, জেলা তালামীযের সহ-অফিস সম্পাদক মো.মারুফ আহমদ। কর্মালার উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সভাপতি কাজী মাও. আব্দুল মুকিত। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সহ-সভাপতি কাজী মাও. মাহমুদুর রহমান আজাদ, সিংছাপইর আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. মুখতার আহমদ, আনজুমানে আল-ইসলাহ ছাতক উত্তর শাখার প্রচার সম্পাদক মাও. রেজাউল করিম জালালী প্রমুখ।