দোয়ারায় ‘আলোকিত শহিদ স্যার’ বই’র প্রকাশনা অনুষ্ঠান

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোকিত ‘আলোকিত শহিদ স্যার’ বই এর প্রকাশনা অনুষ্ঠান। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপতিত্বে ও বজলুল মামুন ও হারুন অর রশীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ    
জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত আব্দুস শহিদ মাস্টারের কন্যা ও বই এর সম্পাদিকা সামছুন নাহার বেবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, আব্দুল মজিদ বীরপ্রতীক, প্রকৌশলী আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, ফরিদ উদ্দিন আহমদ, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, সহসভাপতি আলাউদ্দিন, সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, আশিক মিয়া, মাস্টার মশিউর রহমান, বিনয় ভূষণ পুরকায়স্থ।