দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ৯ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরন কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষন পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাস ও স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিসংখ্যান কর্মকর্তা অমর-ফারুক পারভেজ, কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারি ও সকল ইউপি সদস্য সদস্যাগণ।


