দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ৩০ পিস ইয়াবাসহ এক গ্রাম চৌকিদারকে আটক করা হয়েছে। শনিবার সকালে ছাতক থেকে ইয়াবা নিয়ে আসার সময় দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে আটক করেন। সে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র হাবিবুর রহমাম হাবি (২৫)।
জানা যায়, তার এসব অপকর্মের কারণেই সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মাষ্টার
তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। বর্তমান চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ তিন মাস আগে তাকে চাকুরিতে পুনর্বহাল করেন।


