দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফোরামের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় আলোচনা সভার পর উপজেলা উদ্যোক্তা ফোরামের ২০১৮-১৯ সনের কমিটি
গঠন করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদেরসময় ও সুনামগঞ্জের খববের প্রতিনিধি আশিক মিয়া, নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উদ্যোক্তা কামাল উদ্দিন, আব্দুল কাদির, মোস্তফা আহমদ, ফয়সল আহমদ, মো. সোলেমান, নিত্যানন্দ দাস নিতাই, আঙ্গুর মিয়া, আলমগীর হোসেন।
নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি বজলুর রহমান, সহ সভাপতি কামাল উদ্দিন, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. সোলায়মান, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ দাস নিতাই, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক আঙ্গুর মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সদস্য মোছা. ফাতেমা খাতুন, মোছা. সুমি আক্তার, সঞ্চিতা রানী বৌদ্ধ, কুলসুম বেগম, মৌসুমী বেগম, মোছা. জায়েদা আক্তার।


