দোয়ারাবাজার প্রতিনিধি
‘সম্মিলিত প্রচেষ্টা-সবার জন্য পুষ্টি’ শ্লোগান কে সামনে রেখে-বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজার উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক মো.রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. আল-আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, আব্দুল হালিম বীরপ্রতীক, মান্নারগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম আলী, প্রেসক্লাব সভাাপতি এম এ করিম লিলু, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, এম এ মুতালেব ভূূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, জন স্বাস্থ্য প্রকৌশলী মো. আক্কাছ আলী, উপজেলা নির্বাচন অফিসার মো.সাইফুদ্দিন তথ্যসেবা কর্মকর্তা নাজমা ফেরদৌস আরা, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী মো. সফিকুর রহমান, কেয়ার জিএসকের পিও মো. ইদ্রিস আলী, কেয়ার বাংলাদেশ কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ এর টেকনিক্যাল অফিসার মো.আব্দুস শুকুর প্রমুখ।


