দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ঊষা সাংস্কৃতিক বিদ্যালয় সিলেটের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বরিবার বিকেলে দোয়ারাবাজার সদর ইউনিয়ন ও দোহালীয়া ইউনিয়ন এর বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার শিশুদের জন্য মৌসুমি ফল আম ও বিস্কুট বিতরণ করা হয়। এই কার্যক্রম সমন্বয় করেছে ঊষার শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্র ফেডারেশনের সদস্য বৃন্ধ। সহয়তার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন ছাত্র ফেডারেশন এবং গনসংহতি আন্দোলন। এখানে বন্যার্তদের জন্য চাল, আলু, চিড়া, লবন, খাবার স্যালাইন, মোমবাতি, বিশুদ্ধ, পানি, এবং শিশুদের জন্য মৌসুমি ফল আম ও বিস্কুট ছিলো। ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন সাংবাদিক আশিক মিয়া। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গনসংহতি আন্দোলন এর শ্রমিক নেতা বাচ্চু ভুঁইয়া, ছাত্র ফেডারেশন খুলনা থেকে আল আমিন, ঊষার সদস্য সাগর আহমেদ, কাওসার আহমেদ, জাহেদ আহমেদ, সাইদা আক্তার রিনা, আফসানা হালিমা, স্নেহা জান্নাত, লাকি আক্তার প্রমুখ।


