দোয়ারায় কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

দোয়ারাবাজার প্রতিনিধি
আক্তার হোসেনকে সভাপতি ও আবুল মিয়া মিয়াকে সাধারণ সম্পাদক করে দোয়ারাবাজার উপজেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে
সোমবার দুপুর ২ টায় উপজেলা সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শংকর কুমার দে দোয়ারাবাজার উপজেলা কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করেন। দোয়ারাবাজার উপজেলা
কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মিলন কান্তি দে, সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসনাত সোলায়মান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল খয়ের, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক এরশাদুর রহমান, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক বাপ্পি চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দীন, ক্রীড়া সম্পাদক মনির, সদস্য- শামীম আহমেদ, মুহিম, মানিক (২), আব্দুল হেকিম, সাইফুল ইসলাম (২), লিটন, জিয়াউল, শাহীন আলম।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, মানিক লাল দে, হারুন অর রশিদ, গুরুদাস দে, মানিক মিয়া (১),শরীফুজ্জামান জুয়েল, মনিরুল ইসলাম বাবুল, কাজী শাহজাহান, জাহাঙ্গীর আলম (মিন্টু), আব্দুস শহীদ, নুরুল আলম, ফারুক আহমেদ।