দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বিশ্ব ব্যাপী কয়লা ব্যবহারের ভূমিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরোমে ছাতক বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বাবলুর পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্য অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার বজলুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আতাউর রহমান, ছাতক বিদ্যুৎ অফিসের মিটার ইনিস্পেক্টার জাকির হোসেন, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়না মিয়া, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো.সোহরাব হোসেন, মো.আব্দুল গফ্ফার।
বিতর্ক প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নুর মোহাম্মদ, ২য় স্থান অধিকার করেন মিতালী পাবলি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী বিলকিছ আক্তার, ৩য় স্থান অধিকার করেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ৯বম শ্রেণির ছাত্রী রীমা আক্তার।
- প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে বিএনপিও, যদি…………
- বারেকের টিলাসহ প্রাকৃতিক পর্যটন স্পটগুলোর বৈশিষ্ট্য ঠিক রাখুন


