দোয়ারায় জেলা প্রশাসক অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে প্রশাসনের

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ইউপি নির্বাচন নিয়ে আইন শৃংখলা সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, জনগণ যাতে স্বাভাবিকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য প্রশাসন সর্বাবস্থায় সতর্ক রয়েছে। আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কাউকে কোন ধরনের নাশকতা ও ভোট প্রদানে বিশৃংখলা করতে দেয়া হবে না। এধরনের কিছু করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’
রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুল হক, প্রশান্ত কুমার বিশ্বাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপজেলা শিক্ষা    
 অফিসার বজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা জমসেদ আলী, উপজেলা নির্বাচন অফিসার সাইফুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসমিন আরা বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, সালেহা আক্তার,  দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী প্রমুখ।