জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিবের মৃত্যুতে শোক

দোয়ারাবাজার প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিবের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো.আবুল হোসেন গত ২৭মে সিলেটের সামছুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবগণ।
রবিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একমিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সচিব শচী কান্ত তালুকদার, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সচিব ফুলেন সুত্রধর, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মৃলান কান্তি দাস, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সচিব ওয়ালিউল্লাহ, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সচিব শামীম আহমদ, নরসিংপুর ইউনিয়ন পরিষদের সচিব বিবেকানন্দ মৈত্র, সদর ইউনিয়ন পরিষদের সচিব জগন্নাথ বনিক, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সচিব অশেষ তালুকদার, সুরমা ইউনিয়ন পরিষদের সচিব সুজন তালুকদার প্রমুখ।